ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news

সেবা প্রত্যাশীদের সাথে উত্তম ব্যবহারের নির্দেশ বিএমপি কমিশনারের

সেবা প্রত্যাশীদের সাথে উত্তম ব্যবহারের নির্দেশ বিএমপি কমিশনারের
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৬ মার্চ) সকাল ৮টায় জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশের কর্মসূচি পালিত হয়। 

প্যারেড পরিদর্শন করেন, মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ সাইফুল ইসলাম। তিনি অফিসার-ফোর্সদের প্যারেড, সার্বিক শৃঙ্খলা ও  ড্রেসরুলসের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। 

পাশাপাশি পেশাদারিত্ব, সেবা প্রত্যাশীদের সাথে উত্তম ব্যবহার, নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও প্যারেড অনুশীলনের উপর গুরুত্ব আরোপ করে নির্দেশনা দেন। 

প্যারেড গ্রাউন্ডে বিএমপির সকল শীর্ষ কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন