ঢাকা শনিবার, ০১ অগাস্ট ২০২৬

Motobad news

কীর্তনখোলা নদী থেকে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার

কীর্তনখোলা নদী থেকে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের কীর্তনখোলা নদী থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ মার্চ) সকালে মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নৌ-পুলিশ।

আনুমানিক ২৭ বছর বয়সী ওই অজ্ঞাত যুবকের মরদেহ নগ্ন অবস্থায় ছিল বলে জানান বরিশাল সদর নৌ-থানার এসআই মো. মাসুম।

তিনি বলেন, কীর্তনখোলা নদীর নগরী ও চরকাউয়া খেয়াঘাট এলাকায় মরদেহটি ভাসতে দেখে তাদের খবর দেন স্থানীয়রা। তারা গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

এসআই মাসুম আরও বলেন, ধারণা করা হচ্ছে, অন্তত ১০ দিন আগে তার মৃত্যু হয়েছে। মরদেহে পচন ধরেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন