ঢাকা শনিবার, ০১ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশালে জাতীয় ভোটার দিবস পালিত

বরিশালে জাতীয় ভোটার দিবস পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে জাতীয় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। ‍এ ‍উপলক্ষে বরিশাল আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান। 

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম। 

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম। 

আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। 

সভায় ভোটার হওয়ার নিয়ম কানুন এবং ভোট প্রদানের উপর গুরুত্বারোপ করেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন