ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • সাগরে মাছ ধরার সময় হঠাৎ অসুস্থ হয়ে জেলের মৃত্যু

    সাগরে মাছ ধরার সময় হঠাৎ অসুস্থ হয়ে জেলের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আ. রব সাজ্জাল (৫০) নামে এক জেলে। সঙ্গে সঙ্গে অন্য জেলেরা তাকে কূলে নিয়ে এলেও বাঁচাতে পারলেন না।

    ফিরে আসা জেলেদের বরাত দিয়ে ট্রলার মালিক মো. হোসেন এমন তথ্য জানিয়েছেন। আ. রব সাজ্জালের বাড়ি ভোলা জেলার সদর উজেলার ডেলুমিয়া এলাকায়।

    এফবি তুফান-২ ট্রলারের মালিক মো. ছগির হোসেন জানান, এক সপ্তাহ আগে পাথরঘাটা থেকে বাজার সদয় নিয়ে এফবি তুফান-২ ট্রলারসহ ১৭জন জেলে সাগরে মাছ ধরতে যায়।  মঙ্গলবার (২৮ ফেরুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গভীর সমুদ্রে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাজ্জাল। ট্রলারে থাকা জেলেরা বুধবার (১ মার্চ) বিকেলে সাড়ে ৪টার দিকে তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ঘণ্টাখানেক পর মৃত্যূ হয় তার।

    বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, মৃত জেলের বাড়ি ভোলায়, আমরা পরিবারের কাছে খবর পাঠিয়েছি।

    এ বিষয় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

    পাথরঘাটা থানা উপ-পরিদর্শক (এসআই) আ. জলিল বলেন, মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ