ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • করোনা টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ দেওয়া বন্ধ

    করোনা টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ দেওয়া বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা ভাইরাস প্রতিরোধে আপাতত করোনা টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ দেওয়া বন্ধ হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    বুধবার (১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর এক সংবাদ বিবৃতিতে এ কথা জানান।

    আহমেদুল কবীর জানান, করোনার জন্য আমাদের গুরুত্ব দেওয়া করোনা ভাইরাসের  প্রথম ও দ্বিতীয় ডোজের প্রায় ৯৬ শতাংশ টিকা দেওয়া হয়েছে। আমরা প্রায় ১৫ কোটি প্রথম ডোজ, ১৪ কোটি ২য়, তৃতীয় বা বুস্টার ডোজ প্রায় সাত কোটি, চতুর্থ বা দ্বিতীয় বুস্টার ডোজ দিয়েছি ৩১ লাখ ৪৮ হাজার ৯৮৮টি।  

    তিনি জানান, আমরা কোভ্যাক্সের কাছে বুস্টারের টিকার জন্য আবেদন করেছি। এ মুহূর্তে আমাদের কাছে থাকা বুস্টারের মজুদ শেষ। একারণে চতুর্থ ডোজ আপাতত কিছু দিন বন্ধ থাকবে।  

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, টিকা শেষ হওয়ার আগে আমরা টিকার চাহিদা দিয়েছি। ওরা এ টিকা বিনামূল্যে দেয় তাই যখন কোভ্যাক্স দেবে তখনই টিকা পাবো। প্রক্রিয়াগত কারণে টিকা পেতে কিছুটা দেরি হচ্ছে। দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই বুস্টার ডোজের টিকাগুলো আমাদের কাছে আসবে আশা করছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ