ঢাকা শনিবার, ০১ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশালে শ্রমিক দল নেতা বশির আহম্মেদের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

বরিশালে শ্রমিক দল নেতা বশির আহম্মেদের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল জেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক বশির আহম্মেদের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১ মার্চ) সকাল ১১ টায় নগরীর সদররোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বরিশাল জেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রব হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চলনায়  আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিকদলের সহ- সাধারণ সম্পাদক এম.জি ফারুক,বিভাগীয় সহ-সভাপতি মো. মজিবর রহমান,সাংগঠনিক সম্পাদক আনোয়ার তালুকদার, জেলা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক মো. নজরুল ইসলাম, মো. হাবিব, আনিস, রিপন, বরিশাল সদর উপজেলা শ্রমিকদল সভাপতি রফিকুল ইসলাম আকন,সাধারণ সম্পাদক বাবুল প্রমুখ ।

আলোচনা সভা শেষে বশির আহম্মেদের রুহের মাগ-ফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এর পূর্বে সকালে নগরীর মুসলিম গোরস্তানে জেলা শ্রমিকদল নেতৃবৃন্দ বশির আহম্মেদের কবরে পুষ্পস্তবক অর্পন করেন। পরে সেখানে ফাতিহা ও দোয়া পাঠ করা হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন