ঢাকা শনিবার, ০১ অগাস্ট ২০২৬

Motobad news

মুলাদীতে আ’লীগ নেতার ঘরে রহস্যজনক চুরি

মুলাদীতে আ’লীগ নেতার ঘরে রহস্যজনক চুরি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের মুলাদী উপজেলায় আওয়ামী লীগ নেতার বসতঘরের টিনের বেড়া খুলে চুরি সংঘটিত হয়েছে। এসময় অজ্ঞাত চোরচক্র বাড়ি থেকে বেশ কিছু জমির দলিল এবং নগদ টাকাসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়েছে।

গত ২৬ ফেব্রুয়ারি মুলাদী উপজেলার চর কালেখা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে জালালাবাদ-লক্ষ্মীপুর গ্রামে রাত ১১টা থেকে আড়াইটার মধ্যে এই ঘটনা ঘটে। এ ঘটনায় মুলাদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম সরদার।

তবে পুলিশ বলছে, ‘চুরির ঘটনাটি রহস্যজনক। কেননা পেশাদার চোর কখনো জমির দলিল চুরি করে না। কিন্তু ওই আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে বেশ কিছু জমির দলিল চুরি হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মুলাদী থানার অফিসার ইনচার্জ তুষার কুমার মন্ডল।

এদিকে, বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে মুলাদী থানার ‍উপ-পরিদর্শক ‍আব্দুর রহমান। তিনি চুরির ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছেন। ‍এ বিষয়ে পরবর্তী ‍আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

‍এর ‍আগে থানায় দেয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ‘রাতে খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পরে। সেই সুযোগে চোরচক্র টিনের বেড়া খুলে ঘরে প্রবেশ করে। চোরচক্র একটি ট্রাংকের মধ্যে থাকা চার আনা সোনা, নগদ প্রায় ২৮ হাজার টাকা, একটি মোবাইল সেট এবং সাতটি দলিল নিয়ে যায়। পরে তালা ভাঙা ট্রাংকটি স্থানীয় ভূঁইয়া বাড়ি সংলগ্ন সড়কে ফেলে যায় চোরচক্র।

এদিকে, ঘটনার রাত আড়াইটার দিকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম সরদার প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে চুরির বিষয়টি বুঝতে পান। এসময় তার ডাক-চিৎকার শুনে প্রতিবেশী এবং পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। এই ঘটনায় ২৭ ফেব্রুয়ারি আবুল কাসেম সরদার বাদী হয়ে মুলাদী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

মুলাদী থানার অফিসার ইনচার্জ তুষার কুমার দন্ডল বলেন, ‘এটি আসলেই চুরির ঘটনা কিনা সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কেননা পেশাদার চোর খকনো বাড়ির দলিল চুরি করতে আসেনা। আর চুরি করলেও সেটা কোথাও ফেলে দিয়ে যাবে। তবে এখানে চুরির ঘটনায় তেমনটি ঘটেনি। তাই বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আসলেই চুরি নাকি পরিকল্পিত ঘটনা সেটা তদন্তে বেরিয়ে আসবে।


আর.কে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন