ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • ইতিহাসে আজকের এই দিনে

    ইতিহাসে আজকের এই দিনে
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ ১১ জুন, ২০২১, শুক্রবার। ২৮ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ। বাংলা একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা।

    ঘটনাবলি:
    ১৪২৯ - ইয়ারগু যুদ্ধের মাধ্যমে শত বছরের যুদ্ধ (হানড্রেড ইয়ার্স ওয়ার) শুরু হয়।
    ১৪৮৮ - চতুর্থ জেমস স্কটল্যান্ডের রাজা নিযুক্ত।
    ১৫০৯ - ক্যাথরিনকে ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির বিয়ে।
    ১৭২৭ - দ্বিতীয় জর্জ ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত।
    ১৭৬০ - মহীশুরের নবাব হায়দার আলির সঙ্গে ব্রিটিশদের যুদ্ধ শুরু হয়।
    ১৭৮৮ - রাশিয়ার অভিযাত্রী গেরাসিম ইসমাইলভ আলাস্কায় পৌঁছেন।
    ১৮৪৬ - মৌলবি ফরিদ উদ্দিন খাঁর সম্পাদনায় বহুভাষিক সাপ্তাহিক পত্রিকা ‘জগদুদ্দীপক ভাস্কর’ প্রকাশিত হয়।
    ১৮৫৫ - বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে প্রথম বারের মতো সূর্য রশ্মির বিভাজন আবিষ্কার করা হয়।
    ১৯৪২ - সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ফ্যাসিবাদবিরোধী সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়।
    ১৯৬৩ - রাজা পলের ব্রিটেনে রাষ্ট্রীয় সফরের প্রতিবাদে গ্রিসের প্রধানমন্ত্রী কনস্টান্টিন কারমানসিসের পদত্যাগ।
    ১৯৮১ - ইরানে ভূমিকম্পে দেড় হাজার লোক নিহত ।
    ১৯৯১ - নোবেল শান্তি পুরস্কার ভূষিত মাদার তেরেসা বাগদাদ সফরে যান।
    ২০০৭ - বাংলাদেশে চট্টগ্রাম মহানগরীতে ভয়াবহ প্লাবন ও পাহাড়ধসের ঘটনায় কমপক্ষে ৮৪ জন নিহত হয়েছিল।
    ২০১৭ - চট্টগ্রামসহ রাঙামাটি ও বান্দরবানে দুই দিনের টানা বর্ষণে পাহাড়ধসের ঘটনায় কমপক্ষে ১২৫ জন নিহত হয়েছিল।

    জন্ম:
    ১৫৭২ - ইংরেজ কবি নাট্যকার বেন জনসন।
    ১৮৯৭ - ভারতের বিপ্লবী রাম প্রসাদ বিসমিল।
    ১৮৯৯ - নোবেলজয়ী (১৯৬৮) জাপানি সাহিত্যিক ইয়াসুনারি কাওয়াবাতা।
    ১৯০১ - সাহিত্যিক ও প্রাবন্ধিক প্রমথনাথ বিশী।
    ১৯৪৭ - বিহারের রাজনীতিবিদ লালু প্রসাদ যাদব।

    মৃত্যু:
    ১৮৬০ - পণ্ডিত ও গ্রন্থকার রামকমল ভট্টাচার্যের আত্মহত্যা।
    ১৯০৩ - সার্বিয়ার রাজা আলেকজান্ডার ও রানী দ্রাগা বেলগ্রেডে আততায়ীর হাতে নিহত।
    ১৯৩৬ - আমেরিকার লেখক রবার্ট ই. হাওয়ার্ড।
    ১৯৬২ - চলচ্চিত্র ও নাট্যাভিনেতা ছবি (শচীন্দ্রনাথ) বিশ্বাস।
    ১৯৭০ - নারীনেত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী ও দেশব্রতী লীলা রায়ের (নাগ)।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ