বরিশালে বাটনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা

ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল এই স্লোগানকে সামনে রেখে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২১ নং বাটনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৯ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল জেলা পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম ইটালি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সহ-সভাপতি মো. আব্দুল মালেক হাওলাদার, চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃখালেক হাওলাদার, বরিশাল সদর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আঃরব, বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগ এর সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাহিদুর রহমান মাহাদ, ২১ নং বাটনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. সহিদুল ইসলাম সাইফুল্লাহ্, প্রধান শিক্ষক শ্যামলী মজুমদার প্রমুখ।
এইচকেআর