ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • বরগুনায় গাঁজাসহ চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার

    বরগুনায় গাঁজাসহ চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার তালতলীতে এক কেজি গাঁজাসহ চাকরিচ্যুত এক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া এলাকা থেকে সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। 

    চাকরিচ্যুত ওই সেনা সদস্যের নাম মহসীন ফকির। তার বাড়ি উপজেলার একই ইউনিয়নের চরপাড়া গ্রামে।

    তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঠংপাড়া এলাকায় অভিযান চালানো হয়। পরে পুলিশ ছদ্মবেশে ক্রেতা সেজে মহসীন ফকিরের কাছে যায়। এসময় মহসীন তার শরীরে পেঁচানো চাদর থেকে এক কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। সেনাবাহিনীর চাকরিচ্যুত মহসীন ফকির দীর্ঘ দিন ধরে গাঁজা বিক্রি করে আসছিলেন। কৌশলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

    ওসি বলেন, মাদক কারবারির জন্য তাকে চাকুরিচ্যুত করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ