ঢাকা শনিবার, ০১ অগাস্ট ২০২৬

Motobad news

উজিরপুরে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উজিরপুরে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

উজিরপুরে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। 

সোমবার দুপুর ২টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি খানমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য এস.এম জামাল হোসেন। বক্তৃতা করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশনারা পারভীন, সহ-সভাপতি চায়না বেগম, রোজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদা পারভীন প্রমুখ। 

এসময় বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত মহিলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও  স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কেটে দিবসটি পালন করেন নেতৃবৃন্দ। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন