বরিশালে হামদ, নাত-কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের দিনারের পোল হযরত মাওঃ কেরামত আলী ( রহঃ) মাদরাসায় হামদ, নাত-কুরআন প্রতিযোগিতা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে এতিমখানা ও লিল্লাহ বোডিং এর আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমেটেডের সাবেক ব্যবস্থাপক সাইফুল ইসলাম খাঁন।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মো. জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, বরিশাল সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাহিদুর রহমান মাহাদ, বরিশাল সদর উপজেলার ব্যবসায়ী মো. সাদিক হোসাইন, ৭ নং চরকাউয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম লিটু তালুকদার প্রমুখ।
পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। এসময় শিক্ষার্থীদের মাঝে পানিসম্পদ প্রতিমন্ত্রী'র সৌজন্যে কলম এবং রুটির উপহার সামগ্রী বিতরণ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
এইচকেআর