ঢাকা শনিবার, ০১ অগাস্ট ২০২৬

Motobad news

বিএনপি বেশি বাড়াবাড়ি করলে কঠিন ভাবে জবাব দেবো: পানিসম্পদ প্রতিমন্ত্রী 

বিএনপি বেশি বাড়াবাড়ি করলে কঠিন ভাবে জবাব দেবো: পানিসম্পদ প্রতিমন্ত্রী 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, বিএনপি বেশি বাড়াবাড়ি করলে পাল্টা জবাব দেয়া হবে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে বরিশাল নগরীর আমতলার মোড় পানির ট্যাংকি বিজয় বিহঙ্গেমিহানগর যুবলীগের আয়োজনে আওয়ামী লীগের শান্তি সমাবেশ প্রধান অতিথি'র বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র উন্নয়ন মূলক কাজের বিষয় তুলে ধরে বলেন, ৩০ লক্ষ শহিদের বিনিময়ে এ দেশ স্বাধীন করা হয়েছে। আমরা শান্তি সমাবেশ করি এর মানে এটা আমাদের দুর্বলতা না। বিএনপি বেশি বাড়াবাড়ি করলে কঠিন ভাবে জবাব দেয়া হবে বলেও বলেন তিনি।

বরিশাল মহানগর যুবলীগের আহবায়ক মো. নিজামুল ইসলাম নিজামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন। 

এছাড়াও  শান্তি সমাবেশে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচিত কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন