ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • নির্বাচন কমিশন পরিবর্তন না হলে আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে না বিএনপি

    নির্বাচন কমিশন পরিবর্তন না হলে আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে না বিএনপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন পরিবর্তন না হলে আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে না বিএনপি।

    বরগুনা জেলা বিএনপির পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পদযাত্রা শুরুর আগে বরগুনা জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন আলতাফ হোসেন চৌধুরী।

    সভা শেষে বিএনপির পদযাত্রা শহরের সদর রোড হয়ে কাজী নজরুল ইসলাম সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

    জেলা বিএনপির আহ্বায়ক মো. মাহবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) আলতাফ হোসেন চৌধুরী। কর্মসূচিতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

    পথসভায় আলতাফ হোসেন চৌধুরী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন, ইভিএম সিস্টেম বাতিল এবং বর্তমান নির্বাচন কমিশনের পরিবর্তন না হলে আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে না বিএনপি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন