ঢাকা শনিবার, ০১ অগাস্ট ২০২৬

Motobad news

‘সততা দেশপ্রেম নিয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে’

‘সততা দেশপ্রেম নিয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে’
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক এমপি বলেছেন, প্রতিটি শিক্ষার্থীর সততা দেশপ্রেম ও লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে । যাতে তারা শিক্ষিত হয়ে দেশের সেবা করতে পারে। তাহলেই দেশ এগিয়ে যাবে।

আজ বরিশাল জিলা স্কুলের ১৬৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ উদ্বোধন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি ‍এসব কথা বলেন। 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষাদান এবং শিক্ষাগ্রহণ দেওয়া-নেওয়ার মাধ্যমে গড়ে উঠে শিক্ষক-শিক্ষার্থীর সুন্দর সম্পর্ক। দাতা-গ্রহীতার সম্পর্কের চেয়ে অনেক পবিত্র এ সম্পর্ক। শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থী কেবলই জ্ঞান লাভ করে না, তার উপদেশ ও পরামর্শ থেকে পায় জীবন ও চরিত্র গঠনের মূল্যবান নির্দেশনা। শিক্ষকের জ্ঞান ও অভিজ্ঞতা দ্বারা সমৃদ্ধ হতে চাইলে তার প্রতি শিক্ষার্থীকে হতে হবে শ্রদ্ধাশীল ও অনুগত। থাকতে হবে তার ওপর গভীর আস্থা। আর তখনই শিক্ষক শিক্ষার্থীকে সর্বোত্তম শিক্ষায় শিক্ষিত করতে সক্ষম হবেন। এর ফলে সাধিত হবে শিক্ষার মহৎ উদ্দেশ্য এবং শিক্ষা প্রতিষ্ঠানে সৃষ্টি হবে সুন্দর পরিবেশ। 

তিনি বরিশাল জিলা স্কুলের প্রাক্তন ছাত্র। পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী। এই বার্তা যেন সকল শিক্ষক ছাত্র ও অভিভাবকদের মন আরও প্রফুল্ল করে তোলে। 

জিলা স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক মো. এবাদুল ইসলাম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।     


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন