১২ হাজার দরিদ্র মানুষকে পদ্মা সেতু দেখাবেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিন্ম আয়ের ও দরিদ্র ১২ হাজার মানুষকে দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতু ভ্রমন করানোর উদ্যেগ নিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি।
এর ন্যায় শনিবার সকাল ১০টায় নগরীর গড়িয়ারপার এলাকায় পদ্মা সেতু ভ্রমণের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পর সেখান থেকে ৬টি বাসযোগে প্রথম পর্যায়ে ৩০০ মানুষ পদ্মা সেতুর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
এসময় স্বপ্নের পদ্মা সেতু দেখখার সুযোগ করে দেয়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা। এর আগে নগরীর গড়িয়ারপার এলাকার তিলক কলাডেমা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সকাল ৮টা থেকেই জমায়েত হতে থাকে নিন্ম আয়ের মানুষরা।
জানা গেছে, পদ্মা সেতু ভ্রমন আয়োজনের উদ্বোধন নগরীর ৩০ নম্বর ওয়ার্ড থেকে শুরু হলেও পর্যায়ক্রমে ৩০টি ওয়ার্ড ও সদর উপজেলার ১০ ইউনিয়নের দরিদ্র মানুষ স্বপ্নের পদ্মা সেতু দেখতে পারবেন।
পদ্মা সেতু দেখতে যাওয়া জয়নাল আবেদীন বলেন, এতদিন টিভি মোবাইলে পদ্মা সেতু দেখেছি। তবে এবার নিজ চোখে পদ্মা সেতু দেখতে যাওয়া বেশ খুশি ও আনন্দিত আমরা।
সুখী বেগম নামে এক বৃদ্ধা বলেন, বাংলাদেশের এমন অর্জন দেখার হয়তো কোনোদিন সুযোগ হতো না, যারা এই স্বপ্নের সেতু দেখার সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ আমরা।
আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিবারের সবাইকে নিয়ে পদ্মা সেতু দেখতে যাচ্ছি। আমি যে টাকা আয় করি সেই টাকা দিয়ে পদ্মা সেতু দেখতে যাওয়ার মত সক্ষমতা আমার নেই। আমাদের দেশের তথা দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নকে কাছ থেকে দেখতে পাওয়ার ফ্রি সুযোগ পেয়ে বাসে উঠে পড়লাম।
ভ্রমন আয়োজক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি বলেন, যে সেতু নির্মানের কারণে বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উচু করে দাড়িয়েছে সেই সেতু দেখার সুযোগ আমাদের অঞ্চলের অনেকেরই হয়নি। পদ্মা সেতুর কারণে সব থেকে বেশি লাভবান হয়েছে বরিশালের মানুষ। আর এই অঞ্চলের যাদের পদ্মা সেতু দেখতে যাওয়ার সামর্থ্য নেই তাদের পদ্মা সেতু ঘুরে দেখার সুযোগ করে দিয়েছি আমি। ১২ সহস্রাধিক মানুষ এই সুযোগ পাবে। বিশেষ করে দরিদ্র বৃদ্ধ পুরুষ মহিলাদের পদ্মা সেতু দেখানোর জন্য গুরুত্ব দিচ্ছি আমরা। বাঙ্গালী গর্ব অহংকার ও আত্মবিশ্বাসের প্রতিক পদ্মা সেতু দেখানোর এই আয়োজন নিম্ন আয়ের এসব মানুষের মনে তৈরি করবে নতুন স্বপ্ন। যে স্বপ্নে ভর করে পদ্মা সেতুর মতো মাথা উঁচু করে বাঁচার সাহস জাগবে তাদের মনে। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুনসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
এইচকেআর