ঢাকা শনিবার, ০১ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশালে ইজতেমায় পানিসম্পদ প্রতিমন্ত্রী'র উদ্যোগে খাবার পানি বিতরণ 

বরিশালে ইজতেমায় পানিসম্পদ প্রতিমন্ত্রী'র উদ্যোগে খাবার পানি বিতরণ 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল জেলা ইজতেমার দ্বিতীয় দিনে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি'র উদ্যোগে ৫ হাজার বোতল বিশুদ্ধ খাবার পানি প্রদান করা হয়েছে। 

শুক্রবার জুম্মা'র নামাজের পূর্বে ইজতেমা মাঠে বরিশাল মহানগর ছাত্রলীগের একটি সেচ্ছাসেবী টিম ইজতেমা'র আমির মো. সেলিম চৌধুরী ও আমির মো. লিয়াকত হোসেনের মাধ্যমে আগত মুসুল্লিদের মাঝে বিতরণ করা হয়। 

জানাগেছে, তিন দিনব্যাপী বরিশাল জেলা ইজতেমা উপলক্ষ্যে আগত মুসুল্লিদের প্রাথমিক চিকিৎসা সেবা সহ বিশুদ্ধ খাবার পানি, জরুরী এ্যাম্বুলেন্স সেবা ও ফ্রী ওষুধ বিতরণের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ।

 
নগরীর ২৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রিন্স সরদার জানান, বরিশাল জেলা ইজতেমা উপলক্ষে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি'র নির্দেশনায় ছাত্রলীগ নেতা কর্মীদের নিয়ে কয়েকটি টিম গঠন করা হয়েছে। ‍এবারের ‍ইজতেমায় তারা সেচ্ছাসেবকের দায়িত্ব পালন করচ্ছেন। 

তিনি জানান, অভিজ্ঞ চিকিৎসকের ব্যবস্থা পত্র অনুযায়ী ফ্রী ওষুধ বিতরণ,  জরুরী সেবার জন্য এ্যাম্বুলেন্স, বিশুদ্ধ খাবার পানি, মোবাইল চার্জের ব্যবস্থা সহ আগত মুসুল্লি গনের সুবিধার্তে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

প্রতিমন্ত্রী'র এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বরিশাল জেলা ইজতেমা কর্তৃপক্ষ।


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন