ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

    জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটা উপজেলায় সূর্যমুখী ক্ষেতে মোটর চালিয়ে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।

    তার বাড়ি বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকায়।  

    পরিবার ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জামাল সরদার জানান, সাইফুল তার ফুফুর বাড়িতে নিজেদের মালিকানার জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেন। সেই জমিতে বৈদ্যুতিক সেচ যন্ত্র লাগিয়ে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

    পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম হাওলাদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন