ঢাকা শনিবার, ০১ অগাস্ট ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় বিদ্যুৎপৃষ্টে একজনের মৃত্যু 

আগৈলঝাড়ায় বিদ্যুৎপৃষ্টে একজনের মৃত্যু 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় বিদ্যুৎপৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের গোপাল চন্দ্র মন্ডলের ছেলে শ্যামল মন্ডল (৫০) নিজ ঘরে বিদ্যুৎ এর ওয়ারিং করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে আহত হয়। 

পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. অংকুর কর্মকার মৃত ঘোষণা করে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অংকুর কর্মকার জানান, বিদ্যুৎপৃষ্টে আহত ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরে এঘটনা থানায় জানালে পুলিশ আসার আগেই স্বজনরা শ্যামল মন্ডলের লাশ নিয়ে বাড়ি চলে যায়। 

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, বিদ্যুৎপৃষ্টে মৃত ব্যক্তির লাশ উদ্ধারের জন্য পুলিশ তার বাড়িতে পাঠানো হয়েছে।  
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন