ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বরগুনায় তক্ষক পাচারকালে পাঁচ যুবক আটক 

    বরগুনায় তক্ষক পাচারকালে পাঁচ যুবক আটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় তিনটি তক্ষক পাচারকালে পাঁচ যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

    বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বরগুনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শহীদ স্মৃতি সড়কের মজিদ মৃধার বসতঘর থেকে তাদের আটক করা হয়।

    আটকরা হলেন- বরগুনা সদর উপজেলা বুড়িরচর ইউনিয়নের নাপিতখালী গ্রামের আদিত্য বিশ্বাসের ছেলে সুশীল বিশ্বাস (৪৫), একই ইউনিয়নের চরকগাছিয়া গাবতলা এলাকার মো. গোলাম মোস্তফার ছেলে আবুল বাশার (৩৫), ৫ নম্বর আয়লা পতাকাটা ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের মৃত মো. ইউনুস আলী হাওলদারের ছেলে নুর ইসলাম (৪০), কেওড়াবুনিয়া ইউনিয়নের মৃত হযরত আলীর ছেলে মো. সাইফুল ইসলাম রানা ওরফে ফয়সাল (৩১) ও একই ইউনিয়নের লতাবারিয়া গ্রামের মৃত মো. রফিজ খানের ছেলে নাসির উদ্দিন ওরফের নান্না (৫০)।

    জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হক জানান, গোপন সংবাদে অভিযান পরিচালনা করে জীবিত তিনটি তক্ষকসহ ওই পাঁচ যুবককে আটক করা হয়েছে।

    দীর্ঘদিন ধরে বরগুনার বিভিন্ন স্থানে বন্যপ্রাণী তক্ষক কেনাবেচা ও সরবরাহ করে আসছিলেন তারা। আটক পাঁচজনের বিরুদ্ধে জেলা সদর থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হবে।

    তিনি আরও বলেন, বন বিভাগের মাধ্যমে তক্ষক তিনটিকে বনে অবমুক্ত করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন