স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার সকাল ১১ টায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মাববন্ধনের আয়োজন করে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট বরিশাল জেলা শাখা।
বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট বরিশাল জেলা শাখার সভাপতি মাওলানা মো. বশির উল্যা আতাহারী সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা মো. মোস্তাফিজুর রহমান হালিম মাওলানা মো. মজিবর রহমান মাওলানা মো. রিয়াজুল ইসলাম মাওলানা মো. মিরাজুল ইসলাম, মাওলানা মো. জহিরুল ইসলাম সোহাগ মো. জুয়েল শরীফ প্রমুখ।
মাববন্ধনে বক্তারা ৭ দফা দাবি আদায়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নিকট দাবি তুলে ধরেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারক লিপি প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মুহাম্মদ শাহজালাল হাওলাদার।
এইচকেআর