ঢাকা শনিবার, ০১ অগাস্ট ২০২৬

Motobad news

‘যে জাতি নিজেদের ইতিহাস জানে না সে কোনদিন মর্যাদাশীল জাতি হতে পারে না’

‘যে জাতি নিজেদের ইতিহাস জানে না সে কোনদিন মর্যাদাশীল জাতি হতে পারে না’
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেছেন, ইতিহাস এক দিনে তৈরি হয় না। আর বাঙালীর ইতিহাস হাজার বছরের ইতিহাস। যে জাতি নিজেদের ইতিহাস জানে না সে জাতি কোনদিন মর্যাদাশীল জাতি হতে পারে না। 

বুধবার (২২ ফেব্রুয়ারি) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ¯স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, আপনাদের হাতেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। বাঙালীর হাজার বছরের ইতিহাসকে রক্ষা করতে হলে আপনাদেরকে এ জাতির সঠিক ইতিহাস জানতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা পৌঁছে দেয়ার দায়িত্ব আপনাদের।  মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদেরকে বিকশিত করে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামনে এগিয়ে যেতে হবে। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। 

এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. আবদুল্লাহ আল মাসুদ, প্রক্টর ড. খোরশেদ আলম, শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ, গ্রেড ১১-১৬ কল্যান পরিষদের সভাপতি শাহাজাদা খান এবং গ্রেড ১৭-২০ কল্যাণ পরিষদের সভাপতি আরিফ সিকদার। 

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বরিশালের বিভিন্ন আসনের সংসদ সদস্য, সাবেক সংসদ, বরিশাল রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, দপ্তরপ্রধান, কর্মকর্তা, কর্মচারী এবং অন্যান্য অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর পরিচালক ড. সেরনিয়াবাত মঈনউদ্দীন আবদুল্লাহ ও বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। 

এর আগে সকাল ১০ টায় বেলুন ফেস্টুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন কর‍া হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন