ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • জুতা পায়ে শহীদ মিনারে প্রধান শিক্ষক, ছবি ভাইরাল

    জুতা পায়ে শহীদ মিনারে প্রধান শিক্ষক, ছবি ভাইরাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের জুতা পায়ে শহীদ মিনারে দাড়িয়ে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

    মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলের দিকে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।

    ছবি ভাইরাল হওয়া ওই প্রধান শিক্ষকের নাম মীর মো. মহিউদ্দিন বাবুল। তিনি বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের চরধূপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

    জানা গেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের শ্রদ্ধা জানাতে সাজানো হয় ওই স্কুলের শহীদ মিনার। সকাল থেকেই সেখানে শ্রদ্ধা জানান স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় স্কুলটির প্রধান শিক্ষক মীর মো. মহিউদ্দিন বাবুল জুতা পায়ে মিনারের বেদীতে উঠে ফটোসেশান করেন। ছবিটি তার কোনো এক ছাত্র ফেসবুকে আপলোড করে দিলে তা ভাইরাল হয়ে যায়।

    ছবিটি পোস্ট করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, মানুষ তৈরির কারিগর প্রধান শিক্ষক বাবুল মীর স্যার। ভাষা শহীদদের প্রতি তার শ্রদ্ধা জানানোর নমুনা যদি এই হয়, তাহলে এর দ্বারা ছাত্র-ছাত্রীরা কি শিখবে! এছাড়াও নানা ধরনের নেতিবাচক মন্তব্য করেছেন অনেকেই।

    চরধূপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মো. মহিউদ্দিন বাবুল বলেন, এ জন্য আমি দুঃখিত। অসাবধানতার কারণে এটি হয়েছে। এছাড়া আমি আরও বেশ কিছু ছবি তুলেছি। আমার এক ছাত্র ছবিটি ফেসবুকে ছেড়েছে, পরে এর জন্য সে দুঃখপ্রকাশ করেছে।

    এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, বিষয়টি আমি জানি না। এখন খোঁজ খবর নিয়ে দেখবো। বিষয়টি খোঁজ নিয়ে জেনে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন