ঢাকা শনিবার, ০১ অগাস্ট ২০২৬

Motobad news

গৌরনদীতে কীটনাশক পানে গৃহবধুর মৃত্যু

গৌরনদীতে কীটনাশক পানে গৃহবধুর মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের গৌরনদীতে দাম্পত্য কলহের জেরধরে কীটনাশক পানে দুই সন্তানের জননী কেয়া বেগম (৩২) নামে এক গৃহবধু  আত্মহত্যা করেছে। 

মঙ্গলবার সকালে উপজেলার বার্থী ইউনিয়নের রামসিদ্দি গ্রামে এ ঘটনা ঘটে। কেয়া উপজেলার রামসিদ্দি গ্রামের আজিজুল হাওলাদারের স্ত্রী ও রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন একবারপুর গ্রামের আঃ ছালাম মিয়ার কন্যা।  দাম্পত্য কলহের জেরধরে কেয়া বেগম কীটনাশক পানে আত্মহত্যা করেছে বলে  স্থানীয় একাধিক ব্যক্তি দাবি করছেন।

গৌরনদী থানার এসআই ইলিয়াস হোসেন জানান, ওই গৃহবধুর স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন কেয়া বেগমকে  মঙ্গলবার সকালে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কীটনাশক পানে অসুস্থ  হয়েছে বলে দাবি করেন। তাৎক্ষনিক কর্তব্যরত চিকিৎসক তার   পেট ওয়াশ করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।  বরিশাল হাসপাতালে নেওয়ার পথিমধ্যে সে মারা যায়। 

খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে দুপুর ১টার দিকে  রামসিদ্দি গ্রামে আজিজুল হাওলাদারের বাড়িতে পৌছে  ময়না তদন্তের জন্য  মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আস‍া হয়েছে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন