ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • সাবেক এমপি নুরুল ইসলাম খান আর নেই

    সাবেক এমপি নুরুল ইসলাম খান আর নেই
    নুরুল ইসলাম খান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিলেট-২ (তৎকালীন সিলেট-৭) আসনের সাবেক এমপি, আইনজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠক এবং জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান নুরুল ইসলাম খান আর নেই।

    মঙ্গলবার দুপুর ১টা ৫০ মিনিটের সময় সিলেট মহানগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। 

    জাতীয় জনতা পার্টির সিলেট বিভাগীয় সমন্বয়ক আকলিছ আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। নুরুল ইসলাম খানের প্রথম জানাজা মঙ্গলবার আসরের নামাজের পর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় জানাজা এশার নামাজের পর বিশ্বনাথ আলিয়া মাদরাসা মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

    এছাড়া তৃতীয় জানাজা বিশ্বনাথে তার নিজের বাড়িতে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

    নুরুল ইসলাম খানের গ্রামের বাড়ি বিশ্বনাথের শ্রীধরপুর গ্রামে। তিনি সিলেট মহানগরের আম্বরখানা হাউজিং এস্টেট এলাকায় বসবাস করতেন।

    উল্লেখ্য, নুরুল ইসলাম খান ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন সিলেট-৭ আসন (বর্তমান সিলেট-২) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

    ১৯৯১ সালের পঞ্চম ও ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে পরাজিত হয়েছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ