বরিশালে ইসলামী ব্যাংকের গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

“সর্বোত্তম সেবা সর্বজনীন ব্যাংকিং” শীর্ষক ক্যাম্পেইন উপলক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বরিশাল শাখায় বিভিন্ন মসজিদের ইমাম, কাজী ও ওলামাদের নিয়ে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় শাখা ভবনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল শাখা প্রধান মো. নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল জোন প্রধান মো. আব্দুস সোবহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল কাজী সমিতির সভাপতি আব্দুর রব সহ অন্যান্যবৃন্দ। এছাড়াও সভায় মতবিনিময় করেন বিভিন্ন মসজিদের ইমাম, কাজী এবং মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
প্রায় শতাধিক মেহমানের উপস্থিতিতে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শাখার পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন শাখার ম্যানেজার অপারেশন মো. বাকি বিল্লাহ, এফএভিপি এবং আল্লামা ইকবাল।
এএজে