ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • সুন্দরবনে হরিণের মাংসসহ মঠবাড়িয়ার হানিফ -মাসুম আটক  

    সুন্দরবনে হরিণের মাংসসহ মঠবাড়িয়ার হানিফ -মাসুম আটক  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের পূর্ব সুন্দরবনের বনরক্ষীরা ১২ কেজি হরিণের মাংস দুই হরিণ শিকারিকে আটক করেছে। বৃহস্পতিবার সকালে শরণখোলা রেঞ্জের ডুমুরিয়া টহল ফাঁড়ি সংলগ্ন বলেশ্বর নদ থেকে তাদেরকে আটক করা হয়।

    এসময় শিকারিদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত ট্রলার, ১২ কেজি হরিণের মাংস ছাড়াও হরিণের চারটি পা, ২০০ হাত দড়ির ফাঁদ, একটি নৌকা, ৫০ ফুট ছান্দি জাল, একটি দা, একটি চাপাতি, একটি কুড়ালসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

    আটক শিকারিরা হলেন, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার খেতাচিরা গ্রামের হানিফ মিস্ত্রি (৪৮) এবং তার ছেলে মাসুম মিস্ত্রি (২৮)। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, হরিণের মাংস পাচারের গোপন সংবাদ পেয়ে বগী স্টেশসন কর্মকর্তা মো. সাদিক মাহামুদ ও ডুমুরিয়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে বনরক্ষীদের তিনটি দল ভোরে বলেশ্বর নদে অবস্থায় নেয়। পরে সকাল ৬টার দিকে একটি ইঞ্জিনচালিত ট্রলার সুন্দরবন থেকে বের হলে ট্রলারটি থামিয়ে তল্লাশি করেন বনরক্ষীরা। ওই ট্রলার থেকে হরিণের মাংস, শিকারের সরঞ্জাম, বিভিন্ন মালামাল উদ্ধার ও শিকারি দলের দুই সদস্যকে আটক করা হয়।

    এসময় বনের মধ্যে একটি ডিঙি নৌকায় থাকায় আরো ৪-৫ জন শিকারি পালিয়ে যায়। আটক দুই শিকারি, জব্দকৃত ট্রলার, মাংস ও সরঞ্জামাদি বিকেল তিনটার দিকে শরণখোলা রেঞ্জ অফিসে আনা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া হরিণের মাংস রেঞ্জ অফিস চত্বরে মাটিচাপা দেওয়া হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ