ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি বহিষ্কার

    বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি বহিষ্কার
    বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রফিকুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।

    শনিবার (১৮ ফেব্রুয়ারি) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।


    এতে বলা হযেছে, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্না হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. রফিকুল ইসলামকে বহিষ্কার করা হয়।

    বহিষ্কারের বিষযে জানতে বরগুনা রফিকুল ইসলামকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।


    এদিকে শুক্রবার আরেক বিজ্ঞপ্তিতে আরও তিন সহ-সভাপতির বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সাত দিনের মধ্যে তার জবাব চেয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। তারা হলেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ মোল্লা, মো. সাকিব ফরাজি ও প্রত্যয় দেব প্রান্ত।

    বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ মোল্লা বলেন, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ হয়েছে এমন কোনো কর্মকাণ্ড আমার জানা মতে করিনি। যেহেতু কেন্দ্রীয় ছাত্রলীগ জবাব চেয়েছে, তাই দ্রুত তাদের কাছে লিখিত আকারে দেবো।

    এসব বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন