ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বঙ্গোপসাগরে ট্রলারে ডাকাতি, ৯ জেলে নিখোঁজ

    বঙ্গোপসাগরে ট্রলারে ডাকাতি, ৯ জেলে নিখোঁজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ৯ জেলেকে কুপিয়ে জখম করেছে তারা। এছাড়া জীবন বাঁচাতে সাগরে ঝাঁপিয়ে পড়ে নিখোঁজ হয়েছেন আরও ৯ জেলে। ট্রলারে থাকা কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা।

    শুক্রবার রাত আড়াইটার দিকে পাথরঘাটা থেকে ৮০ কিলোমিটার পূর্বে বঙ্গোপসাগরে পায়রা বন্দর থেকে পশ্চিমে বয়া এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার বিকেলে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য জানান।

    র‌্যাব-৮ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ বলেন, সাগরে ডাকাতদের আক্রমণের কোনো খবর এখন পর্যন্ত আমরা পাইনি। তবে মৎস্যজীবী নেতাদের সঙ্গে কথা বলে খোঁজ‌-খবর নিচ্ছি।
    আহত জেলেরা হলেন-মো. মিরাজ হোসেন, আফজাল হোসেন, আলমগীর হোসেন, রায়হান, আ. করিম, খোকন মিয়া, নুর মোহাম্মদ, মধু মিয়া ও আব্দুল হক।  

    নিখোঁজ ৯ জেলে হলেন-কাইউম জোমাদ্দার (৩৫) , ইয়াছিন জোমাদ্দার (৩২), আবুল কালাম (৫৮), শফিকুল মাঝি (৩৫), খাইরুল ইসলাম (৪০), আবদুল আলীম (৫৫), ফরিদ (৩৮), আবদুল হাই (৪০)-সহ অজ্ঞাতনামা আরও একজন জেলে।

    বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে বরগুনার চরকগাছিয়া গ্রামের মনির হোসেনের এফবি ভাই ভাই ট্রলার নিয়ে রওনা হয় ১৯ জেলে। শুক্রবার রাত আড়াইটার দিকে পায়রা বন্দর বয়া এলাকায় পেছন থেকে ডাকাতদের একটি ট্রলার ধাক্কা দেয়। এ সময় ওই ট্রলার থেকে গুলি ছোড়া হয়। পরে ট্রলারে উঠে জেলেদের কুপিয়ে গুরুতর জখম করে তারা। ডাকাতদের হামলার শিকার হয়ে ৯ জেলে সাগরে ঝাঁপিয়ে পড়ে নিখোঁজ হয়।

    ট্রলার মালিক মনির হোসেন বলেন, ৯ জেলে এখনও নিখোঁজ রয়েছেন। বাকি ৯ জেলে গুরুতর জখম থাকায় তাদের ফিরিয়ে আনতে অন্য একটি ট্রলার পাঠানো হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন