স্মার্ট বাংলদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, আজকের শিশুরাই আগামীদিনের ভবিষ্যৎ। আমাদের সকলের প্রিয় এ দেশের জনগণের আস্থার প্রতিক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আজকের শিক্ষার্থীদের কে সুশিক্ষায় শিক্ষিত হয়ে স্মার্ট বাংলা দেশ গড়তে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
শনিবার সকালে বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের ২০২ নং চর হিজলতলা কাজেম আলী সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশ গড়ার লক্ষ্যে সকলকে মাদক থেকে দূরে থাকতে হবে। পাশাপাশি ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশের জন্য নিজেকে উপযোগী করে তুলতে মনযোগ সহকারে লেখা পড়া করার জন্য আহবান জানান প্রতিমন্ত্রী।
এসময় শিক্ষার্থীসহ স্থানীয়রা শহিদ মিনার স্থাপন করে দেয়ার দাবী জানালে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহন করেন প্রধান অতিথি।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন।
বরিশাল সদর উপজেলার ৮ নং চাঁদপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম জাহিদের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস, সহকারী শিক্ষা অফিসার মো. মোস্তফা কামাল, জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম ইটালি শহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, উপজেলা শিক্ষা অফিসার ফয়সাল জামিল, বরিশাল সদর সহকারী শিক্ষা অফিসার আসাদুজ্জামান, পূর্ব চাঁদপুরা আহম্মদিয় ফাজিল মাদ্রাসা'র সভাপতি মাওলানা আঃমান্নান প্রমুখ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মো.নজরুল ইসলাম সিকদার ও ২০২ নং হিজলতলা কাজেমআলি সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুসরাত জাহান।
এইচকেআর