ঢাকা শনিবার, ০১ অগাস্ট ২০২৬

Motobad news

‘রমজানে মুনাফার লোভে অসৎ পথ অবলম্বন করলে ব্যবস্থা’

‘রমজানে মুনাফার লোভে অসৎ পথ অবলম্বন করলে ব্যবস্থা’
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আসন্ন রমজানে অতি মুনাফার লোভে কেউ অসৎ পথ অবলম্বন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। এরই মধ্যে এ বিষয়ে তদারকি করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে তিনি।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বরিশাল সা‌র্কিট হাউসে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ হুশিয়ারি দেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে একটি চক্র অপচেষ্টা চালাচ্ছে বলে সরকারের কাছে তথ্য রয়েছে। নির্বাচনের বছরে দেশের শান্তি বিনষ্টে তৎপর জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেন মন্ত্রীপরিষদ সচিব।

মাঠ পর্যায়ে কর্মকর্তাদের উদ্দেশে স‌চিব বলেন, বাংলাদেশের উন্নয়ন অনেকের কাছে ঈর্ষনীয়। তারা সহ্য করতে পারছে না। বাংলাদেশের সাফল্য হঠাৎ নয়। বহু মানুষের শ্রমের ফসল। রাজনীতিবিদরা দেশের লক্ষ্য ঠিক করে। আমরা বাস্তবায়ন করি। বাংলাদেশের অর্জন ধরে রাখতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে। কেবল পুলিশ, প্রশাসন নয় সবার সম্মিলিত সহযোগিতার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা যাবে।

তিনি বলেন, বাংলাদেশের যা রিজার্ভ আছে তা‌তে আরও ৬-৭ মাস মজুদ আছে। অর্থনীতি নিয়ে শঙ্কায় নেই। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ না থামলে অবস্থা নাজুক হতে পারে। আগাম সতর্ক থাকতে সবাই পণ্যের অপচয় বন্ধ করুন। অর্থনীতির চেয়েও গুজব বেশি ভয়ানক। গুজব প্রতিরোধ করার নি‌র্দেশনা দেন মন্ত্রী প‌রিষদ স‌চিব।

সভায় ব‌রিশাল বিভাগীয় ক‌মিশনার আ‌মিন উল আহসান, রেঞ্জ ডিআই‌জি এসএম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপ‌লিটন পু‌লিশ ক‌মিশনার সাইফুল ইসলাম, র‌্যাব-৮ এর অ‌ধিনায়ক মাহামুদুল হাসান, পু‌লিশ সুপার ওয়া‌হিদুল ইসলাম, জেলা প্রশাসক জাহাঙ্গীর হো‌সেনসহ মাঠ পর্যা‌য়ের কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন