ঢাকা শনিবার, ০১ অগাস্ট ২০২৬

Motobad news

২৫ ফেব্রুয়ারি সারা দেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

২৫ ফেব্রুয়ারি সারা দেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিবর্তনবাদসহ নাস্তিক্যবাদী পাঠ্যপুস্তক বাতিল ও সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে আগামী ২৫ ফেব্রুয়ারি সারাদেশের সব থানা এলাকায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

শনিবার সকালে বরিশালের চরমোনাই মাঠে তিন দিনব্যাপী মাহফিলে সমাপনী বয়ানে এই ঘোষণা দেন দলটির আমির ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি আরও বলেন, বাংলাদেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে সর্বস্তরে ইসলামকে বিজয়ী করতে হবে। 

পরে তিনি আখেরি মোনাজাত পরিচালনা করেন। এসময়ে তিনি মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা এবং তুরস্ক-সিরিয়াসহ বিভিন্ন দেশে প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে মানুষকে রক্ষার প্রার্থনা করেন সৃষ্টি কর্তার কাছে।  


এর আগে গত ১৫ ফেব্রুয়ারি দুপুরে মাহফিলের সূচনা করেন চরমোনাই পীর। এবারের মাহফিলে ৮জন মুসুল্লির মৃত্যু হয়েছে বলে মাহফিলের মিডিয়া কমিটি সূত্রে জানিয়েছে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন