ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বরগুনায় ইজিবাইক-টমটমের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

    বরগুনায় ইজিবাইক-টমটমের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় ইজিবাইক ও ইটবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষে হাসান (১৭) নামে এক কিশোরের মৃত্যূ হয়েছে। 

    শুক্রবার সন্ধা ৬টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাকচিড়া-বাইনচটকী এলাকায় এ ঘটনা ঘটে।
    নিহত হাসান উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

    এসময় বেল্লাল (২৫) ও মন্টু মিয়া (৪৫) নামে আরও দুইজন গুরুতর আহত হয়েছে। পরে তাদের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

    আহত বেল্লালের বাড়ি পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা গ্রামের তৈয়ব আলীর ছেলে ও মন্টু মিয়া বরগুনা পোটকাখালী ইউনিয়নের আব্দুল খালেকের ছেলে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বাইনচটকি ফেরিঘাট থেকে ইট বোঝাই একটি টমটম পাথরঘাটার উদ্দেশে আসছিল। অপরদিকে থেকে বাইনচটকি যাওয়ার পথে আলিশার মোড় এলাকায় যাত্রীবাহী একটি ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে বেলালের মৃত্যু হয়।

    পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত সঞ্জয় মজুমদার বলেন, ঘটনার পর সরেজমিন গিয়ে লাশ উদ্ধার করে সুরাতহাল শেষে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ইজিবাইক ও ইটবোঝাই টমটম জব্দ করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন