বরিশালে বৃদ্ধাশ্রমের উদ্বোধন

বরিশাল নগরীর ২৯নং ওয়ার্ড ইছাকাঠী এলাকায় বৃদ্ধাশ্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ ফ্রেরুয়ারী) বিকেল ৪ টায় বিএনএসডি ফাউন্ডেশন প্রবিণ নিবাসের পরিচালনায় বৃদ্ধাশ্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিসিসি'র ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফরিদ আহমেদ।
বিএনএসডি ফাউন্ডেশন প্রবিণ নিবাসের চেয়ারম্যান মারুফ আহমেদ মল্লিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বারেক মিয়া।
অনুষ্ঠান পরিচালনা করেন বিএনএসডি ফাউন্ডেশন প্রবিণ নিবাসের পরিচালক রাজিব উদ্দিন হাসান।
এইচকেআর