ঢাকা শনিবার, ০১ অগাস্ট ২০২৬

Motobad news

সরকারের বিরুদ্ধে দেশে–বিদেশে অপপ্রচার চলছে: মন্ত্রি পরিষদ সচিব

 সরকারের বিরুদ্ধে দেশে–বিদেশে অপপ্রচার চলছে: মন্ত্রি পরিষদ সচিব
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সরকারের বিভিন্ন কর্মকার্ন্ডের কথা তুলে ধরে মন্ত্রি পরিষদ সচিব মাহাবুব হোসেন বলেছেন দেশ ও বিদেশে সরকারের নামে বিভিন্ন অপপ্রচার চলছে, এ ব্যাপারে সজাগ থাকতে হবে। 

শুক্রবার বিকাল ৩টায় উপজেলা হল রুমে উপজেলা পর্যায়ের কর্মরত সরকারী কর্মকর্তাদের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

উপজেলার জনপ্রতিনিধির বক্তব্যের জবাবে মন্ত্রি পরিষদ সচিব বলেন আপনাদের সকলের দাবি বাবুগঞ্জ - মীরগঞ্জ সেতু আমি এটা বাস্তবায়নে জন্য চেষ্টা করব ।

মন্ত্রি পরিষদ সচিব হিসেবে যোগদানের পর নিজ জন্মস্থান মুলাদীতে মাহাবুব হোসেন ‍এর এটি প্রথম সফর । 

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। 

বরিশাল জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি অধ্যপক এম এ বারী, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠু, মুলাদী পৌর মেয়র শফিক উজ্জামার রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মাইনুল আহসান সুবজ কাজী, মুলাদী সরকারী কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন বেপারী। 

এ সময় উপস্থিত ছিলেন সচিব সরোজ কুমার মন্ডল, বরিশাল রেঞ্জ ডিআইজি আক্তারুজ্জাম, বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহেদুল ইসলাম, মুলাদী উপজলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ, সহকারী পুলিশ সুপার মতিউর রহমান, অফিসার ইনচার্জ তুষার কুমার মন্ডল, মুলাদী স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইয়েদুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ-সম্পাদক মিজানুর রহমান হাওলাদার, মুলাদী পৌর আ’লীগের সভাপতি জিয়াউল আহসান সিপু খান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুমন রাড়ী, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা নাসরীন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন