ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়ায় সমতা ও ক্ষমতায়নে নারীর অবস্থান শীর্ষক আলোচনা

     মঠবাড়িয়ায় সমতা ও ক্ষমতায়নে নারীর অবস্থান শীর্ষক আলোচনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় ‘সমতা ও ক্ষমতায়নে নারীর অবস্থান শীর্ষক’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে তুষখালী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অপরাজিতা নেটওয়ার্কের আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, পিরোজপুর জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। 

    স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, মঠবাড়িয়া থানর ওসি মুহাঃ নূরুল ইসলাম বাদল, বিআরডিবি চেয়ারম্যান আরিফ উল হক, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম শরীফ, উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা মিলন তালুকদার, উপজেলা জাতীয় হিন্দু মহাজোট আহবায়ক শ্যামল মিত্র, হিন্দু মহিলা মহাজোট সভাপতি নমিতা বিশ্বাস, ইউনিয়ন জাতীয় হিন্দু মহাজোট সভাপতি সুমন বেপারী, স্টেপস কর্মকর্তা ইসরাত জাহান মামতাজ, রূপান্তর কর্মকর্তা  কহিনুর বেগম প্রমূখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ