ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • বাহরাইন বাংলাদেশ বিজনেস কমিউনিটিকে সংবর্ধনা

    বাহরাইন বাংলাদেশ বিজনেস কমিউনিটিকে সংবর্ধনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাহরাইন বাংলাদেশ বিজনেস কমিউনিটির নবগঠিত কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার রাতে ওড়িশা কোম্পানির নিজস্ব কার্যালয়ে  এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    আলাউদ্দিন উড়িষ্যা কন্ট্রাক্টিং কোম্পানির উদ্যোগে কোম্পানির জেনারেল ম্যানেজার কামরুল হাসান সুমন এবং ফাইন্যান্স ম্যানেজার সাগর আহমেদের ব্যবস্থাপনায় নবগঠিত পরিচালনা কমিটির সকল সদস্যকে নিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নব গঠিত বাংলাদেশ বিজনেস কমিউনিটি বাহরাইনের সভাপতি হায়াত উল্লাহ মল্লিক, সহ-সভাপতি বকুল সূত্রধর, তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহাম্মেদ, যুগ্ম সম্পাদক নাজমুল হাছান সোহাগ, আবুল বাশার ও আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুন আব্দুস সাত্তার, দপ্তর সম্পাদক, শেখ ইমরান, অর্থ সম্পাদক আরিফ আহাম্মেদ, প্রচার সম্পাদক ইসমাইল পলাশসহ নির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন।

    এ সময় আলাউদ্দিন উড়িষ্যা কন্ট্রাক্টিং কোম্পানির জি এম কামরল হাসান এবং ফাইন্যান্স ম্যানেজার সাগর আহমেদসহ এ ইউসিসি’র সকল স্টাফরা মিলে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান এবং মিষ্টি বিতরণ করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ