ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • বরগুনায় জামায়াত-শিবিরের ৮ কর্মী গ্রেফতার

    বরগুনায় জামায়াত-শিবিরের ৮ কর্মী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় জামায়াত-শিবিরের আট কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বরগুনা পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতাররা হলেন- পাবনার ভঙ্গুরা উপজেলার অষ্টমনিয়া ইউনিয়নের লামকান এলাকার আবুবকর সিদ্দিক (২১), পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদি এলাকার মো. খালিদ হোসেন (১৯), পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুরিয়া ইউনিয়নের মারমি এলাকার মো. আব্দুল্লাহ (২০), ভোলার আইচা উপজেলার অধ্যক্ষ নজরুলনগর ইউনিয়নের চর আর কলমী এলাকার মো. মিরাজ (২৪), লালমনিরহাটের পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছি এলাকার হাবিবুর রহমান (১৯), পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুরি ইউনিয়নের তাতেরকাঠি এলাকার মো. নিয়াজ (২০), ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কাশিমপুর ইউনিয়নের মহিষতাড়া এলাকার সরোয়ার হেসেন সৌরভ (২১), বরগুনার তালতলী উপজেলার পচাঁকোড়ালিয়া ইউনিয়নের ইমরান।

    এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. আলী আহম্মেদ বলেন, নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত ও ছাত্রশিবিরের আট কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ