ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ৬ মাস কারাভোগ শেষে ভারত থেকে ফিরলেন বরগুনার ১১ জেলে

    ৬ মাস কারাভোগ শেষে ভারত থেকে ফিরলেন বরগুনার ১১ জেলে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গভীর সমুদ্রে মাছ ধরার সময় ট্রলারের ইঞ্জিন বিকল হওয়ায় ভাসতে ভাসতে ভারতের জলসীমায় প্রবেশ করার অপরাধে ছয় মাস কারাভোগ করার পর দেশে ফিরে এসেছেন এফবি ফাতেমা নামে একটি ট্রলারের ১১ জেলে।  

    মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৬টায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে ফেরেন তারা।

    ফিরে আসা জেলেরা হলেন- মো. আলী হোসেন, মো. সামছুল হক, আব্দুল জলিল মিয়া, মো. নবী হোসেন লিচ, মো. খলিল মীর, ফারুক মীর, মো. মুছা, মো. রুবেল, মো. রুস্তম, মো.হারুন ও হাফিজুর রহমান। তাদের বাড়ি বরগুনার পাথরঘাটায়।

    এর আগে গত ১৫ আগস্ট ভারতের চব্বিশ পরগনা এলাকার ছোট মোল্লাখালী কোস্টাল এলাকা থেকে ট্রলারসহ আটক ১১ জেলেকে ভারতের পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয় জেলেরা। পরে ১৬ আগস্ট দুপুরে তাদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  

    বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জেলেদের ফিরে আসা বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতে থাকা জেলেদের ফিরিয়ে আনার জন্য একাধিকবার ভারতে গিয়েছি। 

    বেশ কয়েকবার নিরাশ হয়ে ফিরে এসেছি। বাংলাদেশি জলসীমা অতিক্রম করায় ওই দেশের আদালত ১১ জেলেকে ছয়দিন করে কারাদণ্ডাদেশ দেন। কিন্তু ছয়দিনের কারাদণ্ডাদেশে থাকতে হলো ছয় মাস। অবশেষে তারা দেশের মাটিতে পা রেখেছেন। মঙ্গলবার বিকেল নাগাদ তারা বাড়িতে পৌঁছাবেন।  

    এদিকে ছয় মাস পর জেলেদের ফিরে আসার খবর শুনে বাড়িতে স্বজনদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

    জানা যায়, বৃহস্পতিবার (১১ আগস্ট) এফবি ফাতেমা ট্রলারটি নিয়ে ১১ জেলে সাগরে মাছ ধরতে যান। তাদের নেতৃত্ব দিচ্ছিলেন চরদুয়ানী ইউনিয়নের সামছুল হক। এর দুইদিন পর গভীর সমুদ্রে মাছ ধরার সময় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর তারা ভাসতে ভাসতে বাংলাদেশি জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করেন। পরে স্থানীয় জেলেরা তাদের আটক করে পুলিশে দিলে তাদের কারাদণ্ড হয়।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ