ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১
  • বরগুনায় চুরি মামলায় ইউপি সদস্য কারাগারে

    বরগুনায় চুরি মামলায় ইউপি সদস্য কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বেতাগীতে সরকারি আবাসনের মালামাল চুরি করে বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় বেতাগী ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মো: মনির সিকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

    রবিবার (৫ ফ্রেরুয়ারি) আদালতে হাজির হলে বরগুনার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. মাহবুবুল আলম তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেকসহ প্রচার সম্পাদক ও বেতাগী সদর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের বর্তমান সদস্য।

    স্থানীয় বাসিন্দা ও মামলার সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের ঝোপখালী গ্রামে সিডর পরবর্তী সরকারি আবাসন নির্মাণ করা হয়। আবাসনগুলো জরাজীর্ণ হয়ে পড়ায় ঐ জায়গায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলা প্রশাসন ভূমিহীনদের ঘর নির্মাণের উদ্যোগ নেয়। সেখানকার পুরানো টিন, লোহার এঙ্গেল ভেঙে আবাসনের জায়গায় জমা রাখা হয়। কিন্তু ইউপি সদস্য মনির সিকদার প্রশাসনের অগোচরে রাতে চুরি করে সরকারি আবাসনের সেই মালামাল পিকআপ ভ্যানে তুলে নিয়ে পার্শ্ববর্তী বাকেরগঞ্জের ভাঙারি দোকানে বিক্রি করে এবং স্থানীয়রা দেখতে পেয়ে ধাওয়া করলে কিছু মালামাল পথে জোবায়দা ফিলিং স্টেশনে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ তা উদ্ধার ও জব্ধ করে।

    এ ঘটনায় গত ২১ ডিসেম্বর রাতেই বেতাগী সদর ইউনিয়নের তহশীলদার মো. রিয়াজ হোসেন বাদী হয়ে ইউপি সদস্য মনির সিকদারসহ ৩ জনের বিরুদ্ধে বেতাগী থানায় একটি মামলা দেন। ওই মামলায় উচ্চ আদালতের নির্দেশে ৪ সপ্তাহের জামিনে ছিলেন ইউপি সদস্য মনির সিকদার। জামিনের মেয়াদ শেষ হওয়ায় উচ্চ আদালতের নির্দেশে রবিবার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজিরা দিতে আসেন তিনি। আদালত তার জামিন মঞ্জুর না করে জেল হাজতে প্রেরণ করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ