ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • ঘরে ছড়িয়ে পড়া গ্যাসে আগুন ধরে স্বামী-স্ত্রীর মৃত্যু

    ঘরে ছড়িয়ে পড়া গ্যাসে আগুন ধরে স্বামী-স্ত্রীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানী ভাটারায় একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। তারা হলেন- আব্দুল মজিদ সিকদার (৭২) ও তার স্ত্রী তাসলিমা বেগম (৪৮)। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

    ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম আসাদুজ্জামান বলেন, ‘ভাটারার সাইদনগরের একশ ফুট এলাকার ১০৬ নম্বর বাড়ির তৃতীয় তলায় থাকতেন ওই দম্পতি। তাদের দুই ছেলে ইতালি প্রবাসী। আজ ভোরে তাসলিমা বেগম রান্না করতে গেলে ছড়িয়ে থাকা গ্যাসে আগুন ধরে যায়। সম্ভবত তাকে উদ্ধার করতে যান আব্দুল মজিদ। এতে দুজনই দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। স্বামীর লাশের ওপর পড়েছিল স্ত্রীর মরদেহ। ধারণা করা হচ্ছে, একজনকে বাঁচাতে গিয়ে অন্যজন মারা যান। পরে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’

    ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ