ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • মানুষের না চ্যাটজিপিটির, শনাক্তে এল নতুন টুল

    মানুষের না চ্যাটজিপিটির, শনাক্তে এল নতুন টুল
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই একটি ওয়েব টুল চালু করেছে। এই টুলটির মাধ্যমে কোনো লেখা মানুষ নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা লিখেছে– তা সহজেই শনাক্ত করা যাবে। ফলে চ্যাটজিপিটি বা অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা টুল ব্যবহার করে কেউ কোনো অ্যাসাইনমেন্ট বা গবেষণার কাজ করলে ধরা পড়বে সহজেই। 

    প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ‘এআই টেক্সট ক্লাসিফাইয়ার’ নামের ওয়েব টুলটিতে একটি কমপক্ষে ১ হাজার ক্যারেকটারের লেখা ইনপুট দিতে হবে। এরপর ‘সাবমিট’ বাটনে ক্লিক করলে লেখাটি পর্যালোচনা করে টুলটি জানাবে লেখাটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে লেখা হয়েছে কিনা।


    ওপেনএআই জানিয়েছে, আপাতত পুরোপুরি সঠিক তথ্য দিচ্ছে না টুলটি। তবে সময়ের সঙ্গে এটির নির্ভুলভাবে ফলাফল দেওয়ার ক্ষমতা বাড়বে। তবে, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন লেখা কে একটু সম্পাদনা করেই টুলের ফলাফল বদলে দেওয়া সম্ভব হবে।

    সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে আইন পরীক্ষার চারটি কোর্সে এবং পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুল অব বিজনেসে পরীক্ষা নেওয়া হয় কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির। আইন পরীক্ষায় মোট ৯৫টি বহুনির্বাচনী প্রশ্ন এবং ১২টি রচনামূলক প্রশ্ন দেওয়া হয় চ্যাটজিপিটিতে। সবগুলি কোর্সে পাস করলেও পেয়েছে ‘সি প্লাস’ গ্রেড। অপরদিকে, পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুলের বিজনেস ম্যানেজমেন্ট কোর্সের পরীক্ষা গুলিতে তুলনামূলক ভালো করেছে এই চ্যাটবট। এই পরীক্ষা গুলিতে বি থেকে ‘বি মাইনাস’ পর্যন্ত গ্রেড পেয়েছে চ্যাটজিপিটি।

    এর আগে, গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের সরকারি স্কুলগুলোতে ছাত্র ও শিক্ষকদের জন্য ‘চ্যাটজিপিটি’ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ‘নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশন’ আনুষ্ঠানিকভাবে এই নিষেধাজ্ঞা জারি করেছে। তারা জানিয়েছে, ‘চ্যাটজিপিটি ছাত্রদের শেখার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।’ 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ