ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • হিরো আলমকে হারিয়ে এমপি হলেন তানসেন 

    হিরো আলমকে হারিয়ে এমপি হলেন তানসেন 
    রেজাউল করিম তানসেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে মহাজোটের প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা রেজাউল করিম তানসেন বেসরকারিভাবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। তিনি মশাল প্রতীকে ২০ হাজার ৪০৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ১৯ হাজর ৫৭১ ভোট। 

    বুধবার (১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে বগুড়া-৪ আসনের উপনির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। 

    তিনি জানান, জাসদ নেতা রেজাউল করিম তানসেন ২০ হাজার ৪০৫ ভোট পেয়েছেন। আর হিরো আলম ১৯ হাজার ৫৭১ ভোট পেয়েছেন। এই আসনে উপনির্বাচনে ২৩.৯২ শতাংশ ভোট পড়েছে।


    এ উপনির্বাচনে জাকের পার্টির প্রার্থী আব্দুর রশীদ সরকার পেয়েছেন (গোলাপফুল) ৪ হাজার ৬৪ ভোট, জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল (লাঙ্গল) ৬ হাজার ৪৪৬, বাংলাদেশ কংগ্রেস পার্টির তাজ উদ্দীন মন্ডল (ডাব) ৩ হাজার ৫৬৭, নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান সিদ্দিকী জুয়েল (কুড়াল) ১০ হাজার ৪৪২, নন্দীগ্রামের কুন্দারহাট ইনছান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা (দালান) ২ হাজর ৩৯০, নন্দীগ্রামের থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াস আলী (কলার ছড়ি) ৮৪৮ এবং কাহালু উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান (ট্রাক) ১০ হাজার ৭৯১ ভোট পেয়েছেন। 

    নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বুধবার ১১২টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছিল।  এই আসনে মোট ভোটার তিন লাখ ২৮ হাজার ৪৬৯ জন। এর মধ্যে কাহালু উপজেলায় ৯০ হাজার ৯৬৩ জন নারী এবং পুরুষ ভোটার ৮৯ হাজার ৮৮০ জন। নন্দীগ্রামে ৭৪ হাজার ৪৭১ জন নারী এবং পুরুষ ভোটার ৭৩ হাজার ১৫৫ জন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ