বাবুগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত ৫

বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চরমলেঙ্গা নামক এলাকায় গরুতে কলা গাছ খাওয়ার প্রতিবাদ করায় প্রতিপক্ষের ধারালো ছুরিকাঘাত ও দায়ের কোপে গুরুত্বর আহত অবস্থায় ৫ জন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন রফিক হাওলাদার (৩৫),শাহীন হাওলাদার(২৭),ইদ্রিস হাওলাদার (৩০),রশিদ হাওলাদার (৩৮),গোলাপি বেগম (৫০),বাপ্পারাজ(২৩)।
এদের মধ্যে ছুরিকাঘাতে রফিক হাওলাদরের পেটের ভূরি বের হয়ে যাওয়ায় তাকে শের- ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
বাকিরা সবাই মাথা, হাত ও পায়ে গুরুত্বর জখম অবস্থায় শের- ই -বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
রবিবার রাত সারে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
জানাযায়, রবিবার দুপুরে গোলাপি বেগমের জমিতে রোপিত একটি কলা গাছ প্রতিপক্ষ হানিফের গরুতে খেয়ে ফেলে। রাত ৯টায় বিষয়টি গোলাপি বেগম হানিফের ছেলে মোবারকের কাছে প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়। এসময় মোবারক ক্ষিপ্ত হয়ে গোলাপি বেগমকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। গোলাপি বেগমের ডাক চিৎকারে স্বজনরা ছুটে আসলে তাদেরকেও হত্যার উদ্দিশ্যে হারুন হাওলাদার, লিটন, শাওন, সিয়াম, মোবারক সহ কয়েকজন এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
রাতেই আহতদের স্থানীয়রা উদ্বার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহবুবুর রহমান বলেন, তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় অভিযোগের ভিত্তিত্বে মামলা গ্রহন করা হবে।
এইচকেআর