‘স্মার্ট বাংলা দেশ গড়তে শিক্ষক শিক্ষিকার ভুমিকা অপরিসীম’

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়া। স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষক- শিক্ষিকাদের ভূমিকা অপরিসীম।
রবিবার সকাল ১০ টায় বরিশাল সদর উপজেলা হল রুমে সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সদ্য নিয়োগপ্রাপ্ত ১১০ জন সহকারী শিক্ষকদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন তাদের শিক্ষার্থীদের সাথে মাতৃতুল্য ও পিতৃতুল্য আচরণ এবং সঠিক ভাবে পাঠদানের মাধ্যমেই আগামীর নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের পাশাপাশি উন্নত স্মার্ট বাংলা দেশ গড়ার ভিশন পূর্ণ হবে। তাই স্বচ্ছতার সাথে সঠিক ভাবে পাঠদানের অনুরোধ জানান প্রতিমন্ত্রী।
এর আগে সদ্য নিয়োগ প্রাপ্তি সহকারী শিক্ষক- শিক্ষিকাদের ফুল দিয়ে বরণ করেন প্রতিমন্ত্রী ।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো.মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই, সহকারী বরিশাল জেলা প্রাইমারি শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল, বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু প্রমুখ। সার্বিক তত্বাবধানে ছিলেন, সদর উপজেলা শিক্ষা অফিসার ফয়সাল জামিল সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দরা।
এইচকেআর