হিজলায় বন্ধন সমিতির বার্ষিক সাধারণ সভা

ক্ষুদ্র সঞ্চয়ে গড়বো ভবিষ্যৎ এই প্রতিপাদ্য শ্লোগান নিয়ে বরিশালের হিজলা উপজেলার কাউরিয়া বন্ধন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টার সময় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বন্দরে এ সভা অনুষ্ঠিত হয়।
বন্ধন সমিতির সভাপতি বাহেরচর দাখিল মাদরাসার প্রভাষক মাওলানা ওরম ফারুকের সভাপতিত্বে সভায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন হিজলা প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন বন্ধন সমিতির উদ্যোক্তা ও সাধারণ সম্পাদক হালিম সিকদার, বরিশাল জিলা স্কুলের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, যুগ্ন সাধারণ সম্পাদক মো. আলহাজ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহ নেওয়াজ রিয়াজ হাওলাদার।
উল্লেখ্য ২০১৯ সালে স্থানীয় কিছু ব্যাক্তিরা কাউরিয়া বন্ধন সমিতির কার্যক্রম শুরু করে। সুদবিহীন এ সঞ্চয় সমিতির লক্ষ হচ্ছে অসহায় দুস্থতদের সেবা করা।
এইচকেআর