ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • মাদরাসার মাঠে ভাঙ্গারির মালামাল, ভোগান্তিতে শিক্ষার্থীরা

    মাদরাসার মাঠে ভাঙ্গারির মালামাল, ভোগান্তিতে শিক্ষার্থীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদরাসার মাঠে ভাঙ্গারি ব্যবসায়ীদের লোহার প্লেট ও ব্রিজের অ্যাঙ্গেলের দখলে থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ জানালেও প্রতিকার মিলছে না।

    বরগুনার তালতলী উপজেলার থানা রোড এলাকার মালিপাড়া সালেহিয়া ইসলামিয়া মাদ্রাসার মাঠটি দখল করে ব্যবসা করছেন ভাঙ্গারি ব্যবসায়ী মশিউর।

    মালিপাড়া মাদ্রাসার অধ্যক্ষ হারুন অর রশিদ জানান, দীর্ঘদিন ধরে এই মালামাল মাদ্রাসার মাঠে পড়ে আছে। এতে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন। অন্যদিকে মাদ্রাসার মাঠটি দখল থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছেন না। ভাঙ্গারি ব্যবসায়ী মশিউরকে কয়েকবার বলার পরও তিনি এসব মালামাল সরাননি।

    জানা গেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনীয়া এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তামাক তার ও লোহার প্লেট, এঙ্গেল সহ বিভিন্ন মালামাল একটি চক্র লুটপাট করে ভাঙ্গারি দোকানে বিক্রি করে। এসব ব্যবসায়ীদের মালামাল রাখার নিরাপদ স্থান মালিপাড়া মাদ্রাসার মাঠে। বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ ও প্রশাসন দেখেও না দেখার ভান করছেন।

    ভাঙ্গারি ব্যবসায়ী মো. মশিউর বলেন, তালতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি উল কবিরের এসব মালামাল কাজে লাগবে এ কারণেই মাদ্রাসার মাঠে রেখেছেন।

    তবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি রেজবি উল কবির বলেন, মাদ্রাসার মাঠে এসব মালামালের বিষয়ে আমি জানিনা।

    এ বিষয়ে তালতলী থানার ওসি সাখাওয়াত হোসেন তপু বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ খবর নিচ্ছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ