ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • শেখ হাসিনা সরকার ক্রীড়াবান্ধব সরকার- এমপি পংকজ নাথ  

    শেখ হাসিনা সরকার ক্রীড়াবান্ধব সরকার- এমপি পংকজ নাথ  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বরিশাল ৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুরস্কার বিতরণ করেন।

    শুক্রবার বিকেলে সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের মাঠে আয়োজিত অ্যাথলেটিকসে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুননবী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পংকজ নাথ।

    এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শেখ হাসিনা সরকার ক্রীড়াবান্ধব সরকার। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে। তাহলেই স্বাস্থ্য ও মন দুটোই ভালো থাকবে। এসময় ক্রীড়াঙ্গনে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সফলতার কথা তুলে ধরেন তিনি। 

    পুরস্কার বিতরণি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, সুভাষ চন্দ্র সরকার, ইউনিয়ন চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, ইউনিয়ন চেয়ারম্যান আবদুল কাদের ফরাজি, ইউনিয়ন চেয়ারম্যান সামছুল বারী মনির, ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ মোল্লা, কাউন্সিলর সোহেল মোল্লা, আলী আব্দুল্লাহ দোলন, সাইফুল ইসলাম বেপারি, মনির জমদ্দার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

    এছাড়াও দুপুরে পাতারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সংসদ সদস্য পংকজ নাথ এর উদ্যোগে মেহেন্দিগঞ্জ উপজেলায় সদ্য নিয়োগ প্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ