ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি আ. লীগ নেতা গ্রেফতার

    চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি আ. লীগ নেতা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন বাপ্পীকে গ্রেফতার  করা হয়েছে। 

    বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে নগরীর নিউ সার্কুলার রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।


    বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম।  

    তিনি বলেন, সোলায়মান হাওলাদার বাপ্পি নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার নামে একটি সাজাপ্রাপ্ত ও দুটি বিচারাধীন মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।

    বরিশাল থানা পুলিশ জানিয়েছেন, বাপ্পী ৬০ লাখ টাকার একটি চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া তার নামে দুটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল।  এ দুই মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন বাপ্পী।

    সোলায়মান হোসেন বাপ্পী বরিশার নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছালাম হাওলাদারের ছেলে। গত বছরের ৩১ জুলাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার সাংগঠিনক সকল কার্যক্রম স্থগিত করে বরিশাল মহানগর আওয়ামী লীগ।

    আসামি বাপ্পী ২৬ নম্বর ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক।  

    এ বিষয়ে ওসি আজিমুল করিম বলেন, যাদের বিভিন্ন ধরনের অপরাধ প্রমাণিত হয়েছে তাদের কমিউনিটি পুলিশিং ফোরাম থেকে বাদ দেওয়া হবে। নতুন করে কমিউনিটি পুলিশিং ফোরামে যাদের নেওয়া হবে তাদের যাচাই-বাছাই করেই নেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ