ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • মুলাদীতে শিক্ষককে মারধরের অভিযোগ

    মুলাদীতে শিক্ষককে মারধরের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের মুলাদী উপজেলায় আল শহীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক শিক্ষককে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

    বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ওই বিদ্যালয়ের মাঠেই এ ঘটনা ঘটে।

     
    এ ঘটনায় সন্ধ্যায় মুলাদী থানায় লিখিত অভিযোগ দিয়েছে হামলার শিকার ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন।

    মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কান্তি মণ্ডল অভিযোগ পাওয়ার বিষয়টি জানিয়ে বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

    আহত শিক্ষক জাকির হোসেন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে বিদ্যালয়ে বেসরকারি সংস্থা সেইন্ট বাংলাদেশের তত্ত্বাবধানে শিক্ষক নিয়োগের আলোচনা হয়। মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের পরামর্শ দেন তিনি। কিন্তু উপজেলার সফিপুর গ্রামের মৃত ফজলুল রহমানের ছেলে ফয়জুর রহমান টুলু সরদার তার আত্মীয়কে নিয়োগ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। এ নিয়ে তার সঙ্গে তর্ক হয়।

    জাকির বলেন, এক পর্যায়ে ফয়জুর রহমান তার উপর হামলা করে। কিল ঘুষি দেওয়াসহ জুতাপেটাও করে প্রাণনাশের হুমকি দিয়েছে।

    মুলাদী উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম জাকিরুল হাসান সাংবাদিকদের বলেন, বিদ্যালয় মাঠে সকলের সামনে একজন শিক্ষকের উপর এ ধরনের হামলা খুবই দুঃজনক। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    ফয়জুর রহমান টুলু বলেন, শিক্ষক নিয়োগের বিষয় নিয়ে জাকির হোসেনের সঙ্গে বাগবিতণ্ডা হয়েছে। তাকে মারধর করা হয়নি। এমনকি কোনো ধরনের হুমকিও দেননি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ